কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ৬৪ জেলার ২০৮টি উপজেলায় এ কার্যক্রম চলছে, যেখানে ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ থাকবেন। এ পর্যন্ত ৬ হাজার ৮৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং গৃহভিত্তিক প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি কেনায় ৭০ শতাংশ ভর্তুকি মিলবে।
সারাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ
Source: Daily Bangladesh