নেপালের গোরখা জেলার চুমনুব্রি গ্রামীণ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বুড়িগণ্ডকী নদীতে আচমকা হড়পা বানে পেয়ু ও বগর গ্রামের অন্তত ৩৫টি বাড়ি ভেসে গেছে। উঙ্গিলুং নদী থেকে আসা অতিরিক্ত জলে এই বন্যা দেখা দেয়। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন, প্রাণহানির খবর নেই। গত আগস্টের ভয়াবহ বন্যায় দেশটিতে ১,৩৫৫ জনের মৃত্যু হয়েছিল।
নেপালে ফের হড়পা বান, গোরখায় ৩৫টি বাড়ি ভেসে গেছে
Source: Asianet Bangla