যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২৮ বিভাগের চার হাজারের বেশি শিক্ষার্থীর জন্য মাত্র একটি খেলার মাঠ রয়েছে। এতে নিয়মিত অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজনে তীব্র সংকট দেখা দিয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির জানান, নতুন মাঠের জন্য সরকারের কাছে জমি চাওয়া হয়েছে এবং প্রায় ৫০০ কোটি টাকার একটি ডিপিপি জমা দেওয়া হয়েছে।
যবিপ্রবিতে ৪ হাজার শিক্ষার্থীর জন্য একটিই খেলার মাঠ
Source: Daily Bangladesh