সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট স্থগিত হয়েছে। বেবিচক জানিয়েছে, রোববার সকাল ৮টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এবং বিমানবন্দরটি ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকতে পারে। বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত
Source: Daily Bangladesh