সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৬টা থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে। এর আগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হলে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Source: Daily Bangladesh

More in Top Stories

Read the live feed on ZapIndies