ইন্ডিগো বিমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ

ইন্ডিগো বিমানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ

দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 6115-এর ওভারহেড লাগেজ বিনে রাখা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে হঠাৎ আগুন ধরে যায়। কেবিনে ধোঁয়া ও আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে পাইলট বিমানটি ঘুরিয়ে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। কেবিন ক্রুরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইন্ডিগোর দাবি, সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

Source: Hindustan Times Bangla

More in Top Stories

Read the live feed on ZapIndies