দিল্লি পুলিশ রবিবার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনে থাকা সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে তাঁর ঠাকুমার মৃত্যুর খবর জানানো হয় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ ও যাতায়াতের সব সহায়তার প্রস্তাব দেওয়া হয়। ডিসিপি নেহা যাদবের দাবি, দীপকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর আগে সিজেপি ও তাঁর পরিবার অভিযোগ করেছিল, তাঁকে খবর দেওয়া হয়নি বা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি।
ঠাকুমার মৃত্যুসংবাদ পেয়েও পরিবারের সঙ্গে কথা বলেননি দীপকে: ভিডিও প্রকাশ দিল্লি পুলিশের
Source: Asianet Bangla