কোচবিহারের তুফানগঞ্জে সাধুর ছদ্মবেশে থাকা এক বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম আব্দুল খায়ের চৌধুরী। অভিযোগ, প্রায় ১৫ বছর আগে উত্তর ২৪ পরগনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। স্থানীয়দের সন্দেহে বক্সিরহাট থানার পুলিশ তাঁকে হেফাজতে নেয়। কীভাবে তিনি ভারতে ঢুকেছিলেন এবং কেন ভানুকুমারীতে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাধুর ছদ্মবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারী কোচবিহারে গ্রেফতার
Source: Bangla Hunt