আর্থিক প্রতারণা মামলায় সোমবার কলকাতার ৮টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। টালিগঞ্জ ও শরৎ বোস রোড এলাকায় এই অভিযান চলছে। অভিযোগ, 'অমৃত প্রজেক্ট লিমিটেড' নামের সংস্থা বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে রিয়েল এস্টেটে পাচার করেছে। গত সেপ্টেম্বরে একই মামলায় ১৭ জায়গায় হানা দিয়ে প্রায় ৭৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
কলকাতায় ইডির ৮ জায়গায় তল্লাশি, চিটফান্ড মামলায় অভিযান
Source: The Wall Bengali