দুর্গাপুজো উপলক্ষে কলকাতা পুরসভা এলাকায় সারারাত পানীয় জল সরবরাহ চালু রাখার নির্দেশ দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি, যাতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জল পরিষেবা চালু থাকে। পুজো কমিটিগুলিকে ডাস্টবিন দেওয়া হবে এবং মণ্ডপে প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য র্যাম্প তৈরি করা হবে।
দুর্গাপুজোয় সারারাত পানীয় জল সরবরাহের নির্দেশ কলকাতা পুরসভাকে
Source: Hindustan Times Bangla