উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে ভারতীয় নৌসেনায় যুক্ত হল অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট আইএনএস মঙ্গরোল। কোচি শিপইয়ার্ডে নির্মিত এই জলযানটি এই শ্রেণির তৃতীয়। মাত্র ২.৭ মিটার ড্রাফটের কারণে অগভীর জলে দ্রুত অভিযান চালিয়ে শত্রুর ডুবোজাহাজ শনাক্ত ও মোকাবিলা করতে পারবে। ২০৩৫ সালের মধ্যে ২০০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিনের লক্ষ্যমাত্রার অংশ এটি।
ভারতীয় নৌসেনায় যুক্ত হল আইএনএস মঙ্গরোল
Source: Bangla Hunt