২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ); জুলাইয়ে তা ছিল ৬.৪ শতাংশ। অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা খাতের ভরসায় মধ্যপ্রাচ্যের সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির তকমা ধরে রাখবে বলে জানিয়েছে আইএমএফ। ২০২৭-২৮ অর্থবর্ষেও বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশ।
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল আইএমএফ
Source: Hindustan Times Bangla