বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংক বার্ষিক সভার ফাঁকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্থাটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং নতুন সহযোগিতা কাঠামোর আলোচনা চলছে। বিশ্বব্যাংক জানিয়েছে, প্রায় ৩০ থেকে ৪০টি দেশ সংকটকালীন সহায়তা নিয়ে আলোচনায় রয়েছে।
জ্বালানি ব্যয়ের চাপে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ
Source: Daily Bangladesh