দুর্গাপুজোর তৃতীয়া পর্যন্ত আবহাওয়া মনোরম থাকলেও চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি হতে পারে। সপ্তমীর পর পরিস্থিতির উন্নতি হবে এবং অষ্টমী থেকে নবমী-দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। ওই দিনই বর্ষা বিদায়ের ইঙ্গিত।
পুজোয় চতুর্থী থেকে বৃষ্টির পূর্বাভাস, স্বস্তি অষ্টমীতে
Source: Asianet Bangla