দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের গতিপথ স্পষ্ট হলে পূর্বাভাস আরও নির্দিষ্ট হবে।
পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা, নিম্নচাপের গতিপথে নির্ভর করছে আবহাওয়া
Source: Hindustan Times Bangla