স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য। বুধবার রাজধানীতে আইওএম আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্ন্যান্স সংক্রান্ত আইওএম কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও আন্তমন্ত্রণালয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি ও সমন্বয় জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী
Source: Daily Bangladesh