প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১৮,০০০ অগ্নিবীরের চার বছরের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে এই ঘোষণা এল। সিডিএস জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্য জানান, পারফরম্যান্স ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে প্রত্যেক অগ্নিবীরকে বাহিনীতে চাকরি বজায় রাখার সুযোগ দেওয়া হবে।
অগ্নিবীরদের চাকরির মেয়াদ দুই বছর বাড়াল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Source: The Wall Bengali