বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে পুরনো ভোটাররাও নতুন করে ফর্ম ৬ জমা দিতে পারবেন। মঙ্গলবার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট করেছে, আগে ভোটার তালিকায় নাম থাকলেও ফর্ম ৬ জমা দেওয়া মিথ্যা ঘোষণা হিসেবে গণ্য হবে না।
এসআইআর-এ নাম বাদ পড়লে ফর্ম ৬ জমা দেওয়ার নির্দেশিকা জারি
Source: Hindustan Times Bangla