ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার ইস্তাম্বুলে কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ অবস্থান তুলে ধরেন। বৈঠকে শুল্ক সুবিধা বাড়ানো, বাণিজ্য বাধা দূর করা ও জোট পুনর্গঠনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ডি-৮ জোটে এফটিএ ও পিটিএ দ্রুত বাস্তবায়ন চায় বাংলাদেশ
Source: Daily Bangladesh