দেশের গ্যাস সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। ৫৯২ কোটি টাকার এ প্রকল্প একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। বিজিএফসিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং দৈনিক প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিতাসে নতুন দুটি কূপ খননে ৫৯২ কোটি টাকার প্রকল্প
Source: Daily Bangladesh