দিল্লি-এনসিআর-এ নিষিদ্ধ বাজি বিক্রির ঘটনায় কেন্দ্র, দিল্লি সরকার ও পুলিশকে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শুনানিতে আদালত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের উল্লেখ করে জানায়, শুধু দু'দিনের জন্য পরিবেশবান্ধব সবুজ বাজির অনুমতি থাকলেও প্রকাশ্যে সব বাজি বিক্রি চলছে। ভুয়ো কিউআর কোড দিয়ে সাধারণ বাজিকেই 'গ্রিন ক্র্যাকার' বলে চালানো হচ্ছে।
নিষিদ্ধ বাজি বিক্রি নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের
Source: Hindustan Times Bangla