জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংকোচনের প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তিরক্ষী সংখ্যা কমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্যে সেনাবাহিনীকে উসকানি দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে বৈশ্বিক মিশন সংকোচনের মধ্যেও বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে প্রথম থেকে চতুর্থ অবস্থানে রয়েছে।
সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ, শান্তিরক্ষায় অবস্থান অটুট
Source: Daily Bangladesh