অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করার সিদ্ধান্ত ঘোষণা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপে অনুমোদন দিয়েছে। প্রথম ব্যাচের বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরের চুক্তি চলতি বছর শেষ হওয়ার কথা ছিল, এখন তাঁরা অতিরিক্ত দুই বছর দায়িত্ব পালন করতে পারবেন এবং মেয়াদ শেষে স্থায়ীভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
অগ্নিবীরদের চাকরির মেয়াদ ২ বছর বাড়ল, ঘোষণা সেনা সর্বাধিনায়কের
Source: Hindustan Times Bangla