মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে অন্যতম প্রধান কারণ হিসেবে স্বীকার করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর তিনি বলেন, যুদ্ধের জেরে জ্বালানি তেল-গ্যাসের দাম বেড়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছিল। তবে সিদ্ধান্তে অনুতপ্ত নন ট্রাম্প; পরমাণু অস্ত্র ঠেকাতে ফের একই পরিস্থিতিতে সামরিক অভিযানের পক্ষে সওয়াল করেছেন।
ইরান যুদ্ধের মাশুলে বিপর্যয়, মেনে নিলেন ট্রাম্প
Source: Hindustan Times Bangla