উৎসবের ভিড় সামলাতে কলকাতা-নিউ কোচবিহার রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার রাত ১১:৪০-এ কলকাতা থেকে ছাড়বে, ফিরতি ট্রেন ৮ থেকে ২৯ নভেম্বর প্রতি রবিবার সন্ধ্যা ৬:৩০-এ নিউ কোচবিহার থেকে ছাড়বে। নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা ও মালদহ টাউনে থামবে।
উত্তরবঙ্গগামী বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
Source: Bangla Hunt