প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কে আহ্বান জানানো রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে বিজেপির কর্মসূচি থেকে তিনি বলেন, রাস্তায় নয়, সংসদে এসে মুখোমুখি আলোচনা হোক। প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। কংগ্রেসকে এসআইআর ও সংসদ বয়কটের অভিযোগে কটাক্ষ করেন শাহ।
সংসদে বিতর্কের পাল্টা চ্যালেঞ্জ অমিত শাহের
Source: Hindustan Times Bangla