রাজনৈতিক ব্যঙ্গের নামে কারও সম্মানহানি করা যায় না বলে পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে এআই-নির্মিত অবমাননাকর ভিডিয়ো ও ছবি সরানোর নির্দেশ দিয়েছে আদালত। আম আদমি পার্টির বিরুদ্ধে তাঁর মামলায় ছয়টি ইউআরএল অবিলম্বে হটানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের সমন জারি করে ৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
এআই ভিডিয়োয় মুখ্যমন্ত্রীর সম্মানহানি নয়: দিল্লি হাইকোর্ট
Source: TV9 Bangla