প্রাক্তন বিধায়ক পরশ দত্ত শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার সকালে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হওয়ার কথা। বিজেপি থেকে রাজনৈতিক জীবন শুরু করে তৃণমূলে যোগ দিয়ে ২০০১ সালে বেহালা পূর্ব থেকে প্রথম বিধায়ক হন। পরে কংগ্রেসে গেলেও ২০০৭ সালে তৃণমূলে ফিরে জগদ্দল থেকে ২০১১ ও ২০১৬ সালে জয়ী হন।
প্রবীণ রাজনীতিবিদ পরশ দত্তের প্রয়াণ, বয়স হয়েছিল ৭৮ বছর
Source: Uttar Banga Sambad