কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগ, রাত দুটো নাগাদ বিজেপি কর্মীরা চোর স্লোগান দিয়ে অভিষেকের কাটআউট ভাঙে, বাধা দিতে গেলে হাতাহাতি বাধে। পুলিশ ও RAF মোতায়েন করা হয়। অভিষেক ভোর পর্যন্ত বাড়ির বাইরে বসে থাকেন এবং এক তৃণমূল কর্মী ছাড়া পেলে বাড়িতে ঢোকেন।
অভিষেকের বাড়ির সামনে সংঘর্ষ, আহত বহু
Source: TV9 Bangla