টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। শুক্রবার রাতে সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি সাদা জার্সিকে বিদায় জানান। ২০১৩ সালের ৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। বিদায়ী বার্তায় সতীর্থ, কোচ, পরিবার, বিসিসিআই ও সিএবিকে কৃতজ্ঞতা জানান তিনি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি
Source: Dainik Statesman Bengali