ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমিত রাখার স্বঘোষিত নীতি থেকে সরে এসেছে ইরান। শনিবার তেহরানে সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ ঘোষণা দেন। এর ফলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথ খুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে ইরানের বর্তমান দূরপাল্লার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান
Source: Daily Bangladesh