রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস—সল্টলেক, বিটি রোড ও জোড়াসাঁকো—তামাকমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের ভিতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে। অন্তর্বর্তী উপাচার্য সন্দীপ চক্রবর্তী জানান, কেন্দ্রীয় সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান তামাকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রবীন্দ্রভারতীর তিন ক্যাম্পাস তামাকমুক্ত ঘোষণা
Source: Kolkata 24x7