কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উত্তেজনার মধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শীঘ্রই গ্রেফতার করা হবে। শনিবার কল্যাণীতে নিজের নতুন কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এর আগে শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন উপলক্ষে অনুগামীদের ভিড়ে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।
অভিষেককে নিয়ে শান্তনুর মন্তব্যে নতুন বিতর্ক
Source: Bangla Hunt