ইজরায়েলের প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬১; নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩ ও আইজেনকটের শিবির ৪৮ আসন, আর ১৯ আসন নিয়ে আরব দলগুলোই এখন নির্ণায়ক। আইজেনকটের হাতে সময় ২৮ দিন, প্রয়োজনে তা ১৪ দিন বাড়ানো যাবে।
ইজরায়েলে সরকার গঠনের আমন্ত্রণ পেলেন গাদি আইজেনকট
Source: Uttar Banga Sambad