সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত দুই অন্তর্বর্তী আবেদন নিষ্পত্তি করে বিষয়টি কলকাতা হাইকোর্টের বিশেষ আধিকারিকের বিবেচনায় ছেড়ে দিয়েছে। দলের দৈনন্দিন কাজকর্ম যাতে না থামে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। তৃণমূলের দাবি, ৬০ কোটি টাকার অভিযোগে ৪০০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে, ফলে ২৫০ কর্মীর বেতন দেওয়া কঠিন।
কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা হাইকোর্টে ফেরত
Source: Dainik Statesman Bengali