উত্তর কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ২৫ জন ছাত্রী মিড-ডে মিল খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তাদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় ছাত্রীদের খোঁজ নেন এবং চিকিৎসকদের নির্দেশ দেন। অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়।
মিড-ডে মিলের পর ২৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
Source: Dainik Statesman Bengali