ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের প্রতিবাদে বিধানসভা ঘেরাও করতে গিয়ে এবিভিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, অন্তত ১২০ জনকে আটক করা হয়েছে। সোমবার পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার এই মিছিল ডাকে আরএসএস-সমর্থিত সংগঠনটি। ১৭ দিন ধরে চলা এই আন্দোলনে সিবিআই তদন্তের দাবিতে অনড় আন্দোলনকারীরা।
রাঁচিতে এবিভিপি-র বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক ১২০
Source: Hindustan Times Bangla