উলুবেড়িয়া পুরসভায় মাত্র দু'দিনে ১৯ জন কাউন্সিলর পদত্যাগ করায় পুরবোর্ড কার্যত ভেঙে গেল। বুধবার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ ৯ জন তৃণমূল কাউন্সিলর মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র জমা দেন। এর আগে মঙ্গলবার রাতে চেয়ারম্যান অভয় দাস সহ ১০ জন পদত্যাগ করেছিলেন। পদত্যাগের জেরে পুর-পরিষেবা ব্যাহত হচ্ছে, বর্ষায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।
উলুবেড়িয়া পুরসভায় আরও ৯ কাউন্সিলরের ইস্তফা, ভাঙল পুরবোর্ড
Source: Dainik Statesman Bengali