জনস্বাস্থ্য রক্ষায় কর্ণাটক সরকার রাজ্যজুড়ে গুটখা, তামাক ও নিকোটিনযুক্ত পান মশলার উৎপাদন, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসনের বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। আলাদা প্যাকেটে বিক্রি করলেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তামাকজনিত ক্যানসার ও মৃত্যুহার কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্ণাটকে এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা-তামাক-পান মশলা
Source: Zee 24 Ghanta