কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ার খাতড়ার অমিত মার্শাল আর্টস অ্যাকাডেমির ৭ প্রতিযোগী অংশ নিয়ে ১০টি পদক জিতেছে। এতে ১টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রায় ৭ হাজার প্রতিযোগীর মধ্যে দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও নেপালের প্রতিযোগীরাও ছিল।
আন্তর্জাতিক ক্যারাটেতে বাঁকুড়ার ১০ পদক জয়
Source: News18 Bangla