পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে অক্টোবরে কলকাতার সল্টলেকে প্রীতি ম্যাচকে গুরুত্ব দিয়ে প্রথম ফিফা আশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছে ভারত। ফেডারেশন জানিয়েছে, দুটি প্রতিযোগিতাতেই খেলা সম্ভব নয়। সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে কাবো ভার্দে ও ইরানের মতো দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে।
ব্রাজিল ম্যাচকে অগ্রাধিকার, আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
Source: Asianet Bangla