কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অরেঞ্জ লাইনে আইটি সেন্টার স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা চালুর লক্ষ্য নিয়েছে। চিংড়িঘাটার ৩৬৬ মিটার ফাঁকা অংশের মধ্যে ৩৩৫ মিটার সেতু নির্মাণ শেষ হয়েছে, বাকি কাজ চলছে। চালু হলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভের যাত্রা সময় দেড় ঘণ্টা থেকে কমে ৩৫ মিনিটে নামবে।
৩১ ডিসেম্বরের মধ্যে অরেঞ্জ লাইনে মেট্রো চালুর লক্ষ্য
Source: Kolkata 24x7