টানা ভারী বর্ষণে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ক্যানিংয়ে সর্বোচ্চ ১৪৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, বারুইপুরের ১১টি ওয়ার্ডে জল ঢুকেছে বাড়িতে। নামখানায় ভেঙে পড়েছে কাঠের সেতু, কৃষিজমি জলমগ্ন হয়ে ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন পাম্প চালিয়ে জল নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনায় রেকর্ড বৃষ্টি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
Source: News18 Bangla