পছন্দের খাবার দেখলে বা গন্ধ পেলে জিভে জল আসার ঘটনা খিদে পাওয়ার কারণে নয়, বরং মস্তিষ্ক ও পাচনতন্ত্রের কারসাজির ফল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, একে 'সেফালিক ফেজ অফ ডাইজেশন' বলা হয়, যেখানে খাবার দেখামাত্র মস্তিষ্ক লালাগ্রন্থি ও হরমোনকে সক্রিয় করে তোলে। ফলে পেট ভরা থাকলেও খিদের অনুভূতি হয়।
পছন্দের খাবার দেখলেই জিভে জল আসে কেন?
Source: Anandabazar Patrika