অমাবস্যার কোটাল ও দমকা হাওয়ায় দিঘায় তীব্র জলোচ্ছ্বাস দেখা গেছে। ১৫ আগস্ট রাতে জোয়ারের সময় সমুদ্রের উত্তাল রূপ পর্যটকদের মুগ্ধ করেছে। নিয়ন আলোয় আলোকিত সৈকতে প্রকাণ্ড ঢেউয়ের গর্জন ও জলের ছিটেফোঁটা এক মায়াবী পরিবেশ তৈরি করে। পর্যটকরা নিরাপদ দূরত্ব থেকে এই দৃশ্য উপভোগ করেন।
নিয়ন আলোয় মায়াময় দিঘার উত্তাল রাত
Source: News18 Bangla