কলকাতার জোড়াবাগানে টানা বৃষ্টির জেরে একটি পুরনো তিনতলা বাড়ির অংশ ভেঙে পড়ে ষাটোর্ধ্ব এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম উর্মিলা সাহু। ঘটনায় আটকে পড়া ২০ জনকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি আগেই বসবাসের অযোগ্য বলে চিহ্নিত ছিল।
জোড়াবাগানে পুরনো বাড়ি ধসে মহিলার মৃত্যু
Source: News18 Bangla