বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায় একটি দোকানের সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা সকালে বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
বারুইপুরে দোকানের সামনে উদ্ধার তাজা বোমা, তদন্ত শুরু
Source: Zee 24 Ghanta