বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে। মঙ্গলবারও কলকাতা-সহ ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাওয়ায় বুধবার থেকে বৃষ্টি কমে স্বস্তি মিলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে স্বস্তির আশা
Source: Hindustan Times Bangla