আজ নাগপঞ্চমী উপলক্ষে বাঙালির ঘরে ঘরে মা মনসার পুজো চলছে। দেবীর কৃপা পেতে ভক্তরা উপোস থেকে সাত্ত্বিক ভোগ নিবেদন করছেন। শাস্ত্র মতে, দুধ-কলা, পাঁচ ভাজা, পুঁইশাক, নারকেল নাড়ু ও দই-চিড়ে ভোগে রাখা আবশ্যক। পেঁয়াজ-রসুন বর্জন করে শুদ্ধভাবে পুজো করলে দেবী তুষ্ট হন বলে বিশ্বাস।
নাগপঞ্চমীতে ঘরে ঘরে মা মনসার আরাধনা
Source: Asianet Bangla