এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সাগা গ্রুপের পঞ্জি স্ক্যামের মূল হোতা সমীর আগরওয়াল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মুম্বই ও ভোপালে তল্লাশি চালিয়ে ৩০ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার, সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, এলআইসি পলিসি, ব্যাংক ব্যালেন্স ও নয়টি গাড়ি বাজেয়াপ্ত করেছে। এছাড়া উদ্ধার হয়েছে নগদ ১ কোটি ৫৩ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা ও ৫ কোটি ২৫ লাখ টাকার সোনা-রুপোর গহনা। এই মামলা পিএমএলএ-র অধীনে তদন্তাধীন।
সাগা গ্রুপের পঞ্জি স্ক্যামে ইডির বড় অভিযান, ৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
Source: Dainik Statesman Bengali